


পূর্ব বর্ধমান জেলার জামাতপুর গ্রামে শ্রীপাট মেলা শুরু হয়েছে। সেই উপলক্ষ্যে গত ২২ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত কাটোয়া আজিমগঞ্জ শাখার জামাতপুর বাহারান স্টেশনে ট্রেনের স্টপেজের সময়সীমা ২ মিনিট করা হয়েছে। যাতে যাত্রীরা নিজেদের সুবিধা অনুযায়ী ট্রেনে ওঠা নামা করতে পারে।