


নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শাসকদলের প্রার্থীদের নাম ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু হয়ে গেল। মঙ্গলবার বিকালের পর চুঁচুড়া, সপ্তগ্রাম, বলাগড়, উত্তরপাড়া, চন্দননগরে ঘাসফুলের প্রার্থীদের নামে দেওয়াল লিখন শুরু হয়ে যায়। এদিকে, সোমবার প্রার্থী তালিকা ঘোষণার পরেই প্রচারে নেমে পড়েন বাম প্রার্থীরা। মঙ্গলবার রাতে উত্তরপাড়ায় প্রচার করেছেন সিপিএমের রাজ্যনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। রাতের দিকে সপ্তগ্রামে প্রচারে নামেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলায় এখনও পর্যন্ত একমাত্র ঘোষিত প্রার্থী স্বরাজ ঘোষ।