


সংবাদদাতা, খড়্গপুর: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রেল ডিভিশনের ঝাড়ুপুড়ি–ইচ্ছাপুরম স্টেশনের মাঝে ভারী বৃষ্টিতে জল জমে বিপর্যস্ত রেল চলাচল। পরিস্থিতির জেরে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন ও যাত্রার সময় পুনর্নির্ধারণ করেছে দক্ষিণ-পূর্ব রেল।
রেল সূত্রে জানা গিয়েছে, ২৯ অক্টোবরের ২২৮৫১ শালিমার–ম্যাঙ্গালুরু, ১২৮৬৩ হাওড়া–এসএমভিবি, ১৮০৪৭ শালিমার–ভাস্কো-দা-গামা, ১৮০৪৫ শালিমার–চার্লাপল্লি, ১৮০৬৩ সাঁতরাগাছি–ইয়েলাহাঙ্কা, ২২৬০৩ খড়্গপুর–ভিল্লুপুরম এবং ২২৮৭৪ বিশাখাপত্তনম–দীঘা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ৩০ অক্টোবরের ০৮০৪৫ শালিমার–চার্লাপল্লি এবং ২২৮৭৩ দীঘা–বিশাখাপত্তনম এক্সপ্রেসও বাতিল থাকবে। এ ছাড়া ১৫৬২৮ শিলচর–কোয়েম্বাটুর, ২২৫০৪ ডিব্রুগড়–কন্যাকুমারী এবং ২২৬০৬ তিরুনেলভেলি–পুরুলিয়া এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে, ২৯ অক্টোবরের ১২৬৬৩ হাওড়া–তিরুচিরাপল্লি এক্সপ্রেসের যাত্রা ৩০ অক্টোবর রাত ১২টা ৩০ মিনিটে এবং ১২৮৪১ হাওড়া–চেন্নাই মেলের যাত্রা ২৯ অক্টোবর রাত ১০টা ৫৫ মিনিটে পরিবর্তন করা হয়েছে। পরিস্থিতির জেরে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।