


চেন্নাই, ৪ আগস্ট: মঙ্গলবার সাতসকালে তামিলনাড়ুর রাজ্য রাজনীতিতে নাটকীয় মোড়। গ্রেপ্তার করা হল ডিএমকে নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে। এদিন সাতসকালে চেন্নাইয়ের বাসভবন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্রকে বাসভবন থেকে তুলে নিয়ে যায় পুলিশ।
গতকাল, সোমবার এক জনসভায় দক্ষিণী অভিনেত্রী তথা মুখ্যমন্ত্রী বিজয়ের বান্ধবী তৃষা সম্পর্কে স্ট্যালিন-পুত্রের মন্তব্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। কাবেরী জলবণ্টন নিয়ে বিজয়কে আক্রমণ করতে গিয়ে তৃষাকে টেনে আনা হয়েছে বলে অভিযোগ। সেই থেকেই বিতর্কের সূত্রপাত। যার প্রতিবাদে সোচ্চার হয়েছে রাজ্যের শাসকদল টিভিকে। উদয়নিধির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়।
স্ট্যালিন-পুত্রকে গ্রেপ্তার আসলে বিজয়ের প্রতিহিংসার রাজনীতি বলে অভিযোগ করেছে ডিএমকে। যা পত্রপাট খারিজ করে দিয়েছে বিজয়ের দল। তাদের বক্তব্য, মহিলাদের প্রতি অবমাননাকর মন্তব্যের জন্যই উদয়নিধিকে গ্রেপ্তার করা হয়েছে।