


হায়দরাবাদ, ২২ আগস্ট: নালার পাশে মাত্র ৫০ গজ জমি। সেখানে নির্মাণ করা হচ্ছিল সাততলা বাড়ি। কোনো সরকারি নিয়মের তোয়াক্কা না করেই। হঠাৎ ঘটে গেল বিপর্যয়। শনিবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা বিল্ডিং। হায়দরাবাদের মাধাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। যার জেরে প্রাণ হারিয়েছেন দু’জন। জখম আরো অনেকে।
স্থানীয়রা জানিয়েছেন, ভেঙে পাশের একটি অ্যাপার্টমেন্টে গিয়ে পড়ে র্নির্মীয়মাণ বহুতলটি। যার জেরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খতি হয়েছে ভবনটির।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় আটকে পড়া ব্যক্তিদের খোঁজার কাজ। ধ্বংস্তূপের নীচে আর কেউ চাপা পড়ে আছেন কি না, তা খতিয়ে দোখা হচ্ছে।