


রবিবার সকাল ১১ টা থেকে চলবে এই ম্যারাথন বৈঠক, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে অবস্থিত সৌজন্য সরকারি ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হতে চলেছে। শনিবার এই সৌজন্যতেই রাত্রি বাস করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।আগামীকাল রাত ন’টা নাগাদ বাগডোগরা এয়ারপোর্টে নামবে শাহের বিশেষ বিমান, শিলিগুড়ি বিএসএফ গেস্ট হাউসে ওই দিন রাতে থাকবেন তিনি। পরদিন শনিবার বিএসএফের বৈঠকে যোগ দেবেন। তারপর উত্তরকন্যায় দু’দফায় সরকারি বৈঠক করবেন অমিত শাহ। প্রথমে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে পর্যালোচনা করবেন। তারপর ভারতীয় ন্যায়সংহিতায় অপরাধমূলক আইন কার্যকর করা নিয়ে প্রশাসনিক কর্তাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক তাঁর।