


চেন্নাই, ১৪ এপ্রিল: আইপিএলের চলতি মরসুমে হারের ধারা অব্যাহত রাখল কলকাতা নাইট রাইডার্স। এদিন চেন্নাই এর কাছে ৩২ রানে হারলো নাইট বাহিনী। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৯৫ তলে চেন্নাই। ৪৮ করেন সাঞ্জু। ব্রেভিস করেন ৪১ রান। জবাবে ব্যাট করতে নেমে কলকাতা তোলে ১৬০ রান। এদিনও রান পেলেন না অ্যালেন ফিন, ক্যামেরন গ্রিন। ফিন করেন এক রান, গ্রিন আউট হন শূন্য রানে। এদিন ফিনের সঙ্গে ওপেন করেন সুনীল নারিন। তবে নারিনও ১৭ বলে ২৪ রান করে আউট হয়ে যান। শেষের দিকে কিছুটা চেষ্টা করেন রভমান পাওয়েল এবং রামানন্দীপ সিং। পাওয়েল করেন ৩১, রমনদীপ আউট হন ৩৫ রানে। চেন্নাইয়ের হয়ে ২১ রানে ৩ উইকেট নেন নুর আহমেদ। পাঁচ ম্যাচে চারটেতেই হারল কেকেআরের। পাঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির সৌজন্যে ১ পয়েন্ট এসেছিল কলকাতার ঘরে। ফলে পাঁচ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষেই থাকল নাইট ব্রিগেড।