


নিজস্ব প্রতিনিধি, তমলুক: এক মাসের বেশি সময় পঞ্চায়েত অফিসে যাচ্ছেন না তৃণমূলের প্রধান। যার ফলে পঞ্চায়েতের কাজকর্ম বিঘ্ন হচ্ছে বলে অভিযোগ। হচ্ছে না অন্নপূর্ণা যোজনার কাজও। এমনই নানা অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী ব্লকের খারুই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
আজ, মঙ্গলবার এলাকার বাসিন্দারা পঞ্চায়েত অফিসে গিয়ে বিক্ষোভে শামিল হন। গত ১ জুন অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণ নিয়ে ওই গ্রাম পঞ্চায়েত অফিসে ব্যাপক অশান্তি হয়। বিজেপি নেতা মধু মণ্ডলকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে প্রধানের দিকে। এই ঘটনায় প্রধান সহ মোট চারজনের বিরুদ্ধে এফআইআর হয়। তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ঘটনার পর বেপাত্তা পঞ্চায়েত প্রধান। তারপর থেকে আর অফিসে যাচ্ছেন না।