


সিডনি: মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে বিপাকে ডেভিড ওয়ার্নার। বাঁ হাতি অস্ট্রেলিয়ান তারকাকে গ্রেপ্তার করে সিডনি পুলিশ। অজি সংবাদমাধ্যমে খবর, সিডনির মারউব্রা এলাকায় নাকা চেকিংয়ে তারকা ক্রিকেটার ধরা পড়েন। মারউব্রা থানায় নিয়ে গিয়ে ফের পরীক্ষা করলে রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ০.১০৪। যা লিগাল লিমিটের দ্বিগুন। তারপরই তারকা ওপেনারকে গ্রেপ্তার করে সিডনি পুলিশ। তবে পরে জামিনে ছাড়া পান তিনি। একমাস পর শুনানিতে হাজিরা দিতে হবে ওয়ার্নারকে।