


বেঙ্গালুরু: হোটেলের ঘরে মহিলাকে খুন। গত শুক্রবার রাতে বেঙ্গালুরুর এই ঘটনায় যশ (২৫) নামে এক তথ্য প্রযুক্তিকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিস। জানা গিয়েছে, পরকীয়া সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই হত্যাকাণ্ড। জানা গিয়েছে, মৃতার নাম হারিনী (৩২)। তিনি বিবাহিতা। দু’সন্তানের জননী। অভিযুক্তর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। যশ ও হারিনী দু’জনেই কেঙ্গেরির বাসিন্দা। গত দু’মাস ধরে তাঁরা বিভিন্ন হোটেলে সময় কাটিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিস।