


সংবাদদাতা, বিষ্ণুপুর: সোনামুখীর রাঙামাটি এলাকায় দামোদরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি মর্টার শেল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত তিন বছরে অন্তত ১০টি মর্টার শেল উদ্ধার হয়েছে। এভাবে দামোদরের চর থেকে একের পর এক মর্টার শেল উদ্ধার ঘিরে বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। তাঁদের দাবি, এলাকার মৎস্যজীবীরা মাছ ধরতে দামোদরে যান। তাই আরও মর্টার শেল বালির তলায় রয়েছে কি না, তা প্রযুক্তির সাহায্যে দেখে সবকটি শেল তুলে নিষ্ক্রিয় করা হোক। পুলিশ জানিয়েছে, মর্টার শেলটি ঘিরে রাখা হয়েছে। কাছাকাছি যাতে কেউ না যায় তার জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছে। অন্যান্যবারের মতো এবারও বিশেষজ্ঞরা ডিনামাইট ফাটিয়ে শেলটিকে নিষ্ক্রিয় করবেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর আগে পাত্রসায়রের শালখাঁড়ায় প্রথম দু’টি মর্টার শেল দামোদরের চর থেকে উদ্ধার হয়। পরবর্তীকালে সোনামুখী এলাকায় দামোদরে বিভিন্ন সময়ে অন্তত ১০টি মর্টার শেল উদ্ধার হয়। চলতি বছরের গোড়ার দিকেও কয়েকটি শেল উদ্ধার হয়। প্রতিবার বিশেষজ্ঞরা ডিনামাইট ফাটিয়ে তা নিষ্ক্রিয় করেছেন। এবারও তাই করা হবে। মঙ্গলবার সকালে একটি মর্টার শেল মৎস্যজীবীদের নজরে আসে। পরে খবর পেয়ে পুলিশ আসে।
স্থানীয় বাসিন্দারা বলেন, মর্টার শেলটি খুব সম্ভবত দামোদরে বালির তলায় চাপা ছিল। বন্যায় জলের তোড়ে সেটি বেরিয়ে পড়েছে। নদে জল কিছুটা কমতেই
তাই মৎস্যজীবিদের তা নজরে
আসে।