


আগামী দু থেকে তিন ঘণ্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। পাশাপাশি এইসব জেলার উপর দিয়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলে জানানো হচ্ছে।