আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের চার জেলায় থাকছে ঝড়বৃষ্টির হলুদ ও দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে
দক্ষিণবঙ্গের কলকাতা ও ২৪ পরগনায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি। দমকা বাতাসের সম্ভাবনা, বিস্তারিত জানুন।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২২
দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা এবং নদীয়াতে জারি করা হয়েছে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা। বীরভূম, মুর্শিদাবাদ জেলার কিছু অংশে জারি থাকছে কমলা সতর্কতা। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।