



ভারতীয় মাইথোলজি, যুগ যুগ ধরে যা পড়া বা শুনতে শুনতে বড়ো হয়েছি আমরা। টিভির পর্দায় ও বড়পর্দাতেও ফুটে উঠেছে রামায়ণ। এবার তাকেই আরও বড় আকারে সিলভার স্ক্রিনে নিয়ে আসছেন পরিচালক নীতেশ তেওয়ারি। চলতি বছরে দশেরাতে মুক্তি পাওয়ার কথা রয়েছে রামায়ণ পার্ট ১-এর। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সাই পল্লবী, যশ।

পার্ট ওয়ান বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। এবার চলতি বছরের মার্চ মাসে মুক্তি পাবে দ্বিতীয় পার্ট। পরিচালক আদিত্য ধর। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত।

একবছরের গ্যাপ। ফের বক্স অফিসে কামব্যাক করছেন বলিউডের বাদশা শাহরুখ খান। চলতি বছরের স্বাধীনতা দিবস কিংবা দীপাবলিতে মুক্তি পেতে পারে তাঁর প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘কিং’। পরিচালনার দায়িত্বে ‘পাঠান’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ কন্যা সুহানা রয়েছেন এই সিনেমাতে। এছাড়াও দীপিকা পাডুকোন ও অভিষেক বচ্চনকে দেখা যাবে ‘কিং’-এ।

রকিং স্টার যশের আগামী সিনেমা। কেজিএফের পর ফের অ্যাকশন মুডে যশ। চলতি বছরের ঈদে মুক্তি পাবে ‘টক্সিক’। যশ ছাড়াও এই সিনেমাতে থাকছেন একাধিক নায়িকা। কিয়ারা আডবানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া, নয়নতারা ও রুক্মিণী বসন্ত।

প্রভাস অভিনীত এই সিনেমাকে কেন্দ্র করে সেভাবে উন্মাদনা না থাকলেও দক্ষিণ ভারতে একটা সংখ্যক দর্শক উত্তেজিত। পোঙ্গল উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে।

জনপ্রিয় যুদ্ধের সিনেমা বর্ডারের পরবর্তী পার্ট। যেটি মুক্তি পাবে চলতি বছরের ২৩ জানুয়ারি। এই সিনেমাটিকে ঘিরে আবেগ জড়িয়ে রয়েছে দেশবাসীর। ‘বর্ডার ২’-তে সানি দেওল ছাড়াও রয়েছেন, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেট্টী। সিনেমাটির পরিচালনা করেছেন অনুরাগ সিনহা।

প্রভাসের কেরিয়ারে অন্যতম সিনেমা হতে চলেছে এটি। ‘বাহুবলি’ সিরিজের পর প্রভাসের এই সিনেমাকে ঘিরে রয়েছে ব্যাপক উন্মাদনা। চলতি বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের সঙ্গে মহাভারতের লিঙ্ক। কর্ণের ভূমিকাতে দেখা যাবে প্রভাসকে। পরিচালক হনুরাঘবপুরী। প্রভাস ছাড়াও এই সিনেমাতে রয়েছেন, মিঠুন চক্রবর্তী, জয়াপ্রদা, অনুপম খের।

ভারতীয় সেনার ভূমিকায় সলমন খান। কোভিডের সময়ে গালওয়ানে হওয়া ভারত ও চীনের সেনাদের মধ্যে খণ্ডযুদ্ধকে তুলে ধরা হবে সিনেমাতে। পরিচালনার দায়িত্বে রয়েছেন অপূর্ব লাখিয়া। দীর্ঘদিন ধরেই বক্স অফিসে খরা চলছে সলমনের। এই সিনেমার মাধ্যমে কামব্যাকের অপেক্ষায় বলিউডের ভাইজান।

দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন সঞ্জয় লীলা বনশালি। তাঁর আগামী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’। মুখ্য চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর, ভিকি কৌশল ও আলিয়া ভাট। মে মাস পর্যন্ত এই সিনেমার শ্যুটিং চলবে। চলতি বছরের শেষে ক্রিসমাসে মুক্তি পেতে পারে ‘লাভ অ্যান্ড ওয়ার’।

কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে এই সিনেমার পোস্টার। প্রভাসের আরও একটি সিনেমা যেটি চলতি বছরে মুক্তি পেতে পারে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। প্রভাস ছাড়াও অভিনয় করছেন, বিবেক ওবেরয়, তৃপ্তি দিমরি, প্রকাশ রাজ। ডিসেম্বরে মুক্তির সম্ভাবনা।

বলিউডের অন্যতম সুপারহিট ফ্র্যাঞ্চাইজি। অজয় দেবগণের মাইলস্টোন সিনেমা। শেষ পার্ট আসছে চলতি বছরেই। অক্টোবরে মুক্তি পেতে পারে।

নেলসনের জেলারের প্রথম পার্ট সুপারহিট। তারপরেই রজনীকান্তের সঙ্গে দ্বিতীয় পার্ট আনছেন পরিচালক নেলসন। এবারে খলনায়ক বিদ্যা বালন ও মিঠুন চক্রবর্তী। আর বাড়তি পাওনা শাহরুখ খানের ক্যামিও। চলতি বছরের জুলাই মাসে মুক্তির সম্ভাবনা রয়েছে ‘জেলার-২’-এর।

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা। মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভাট, শর্বরী ও ববি দেওল। এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল। যদিও মুক্তির সময় পিছিয়ে যাচ্ছে বলে খবর।

দক্ষিণী অভিনেতা নানির সবচেয়ে চর্চিত সিনেমা। চলতি বছরের মার্চ মাসে মুক্তি পাবে। ১৯৮০ সালে সেকেন্দ্রাবাদে একটি আদিবাসী গোষ্ঠীর নাগরিকত্ব ইস্যুকে কেন্দ্র করে গল্পের প্রেক্ষাপট।

মেগাস্টার চিরঞ্জীবী পুত্র রামচরণের পরবর্তী সিনেমা। চলতি বছরের মে মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।