


নববর্ষ কালেকশনে জয়ী কলকাতা
• জয়ী কলকাতা তথা জয়ী বুটিকের নববর্ষ কালেকশন নিয়ে সদ্য প্রদর্শনী হল কলকাতায়। তিন দিন ব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল হরিশ মুখার্জি রোডে জয়ীর স্টুডিওতে। হাতে বোনা শাড়ি, ডিজাইনার ব্লাউজ, কুর্তা, ড্রেস ও পুরুষদের কুর্তা নিয়ে সেজে উঠেছিল এই প্রদর্শনী। বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে প্রদর্শনী। এই ব্র্যান্ড হাতে বোনা শাড়ির জন্য বিখ্যাত। তাই প্রদর্শনীতে এই ধরনের পোশাকের চাহিদাও ছিল ঊর্ধ্বমুখী। বাংলার নিজস্ব কাপড়কে গুরুত্ব দিয়ে তা হাতে বুনে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলেন জয়ী-র কারিগররা। নতুন বছরের আগে সেসব কালেকশনই ক্রেতাদের সামনে প্রস্তুত করেছিল এই বুটিক।
এআই ডিভাইস বাজারজাত করল লেনোভো
• এআই সমন্বিত কম্পিউটার, গেমিং ডিভাইস ও ট্যাবলেট নিয়ে এল লেনোভো। আধুনিক প্রজন্মের পছন্দসই ডিভাইস আনতেই যোগা স্লিম ৭আই অরা এডিশন বাজারজাত করল লেনোভো। এআই-এর সঙ্গে ইনটেলের কো ডেভেলপিং ইউনিট এই ডিভাইসগুলিকে আরও স্মার্ট ও উন্নত করে তুলেছে। ছাত্রছাত্রী, অফিসকর্মী সহ গেমারদের জন্যও এগুলি খুব কার্যকর। এদের গেমিং লাইনআপটিও খুব আধুনিক। এটির এআই চিপ একে রিয়েল টাইম অপ্টিমাইজেশনে সাহায্য করে। এলওকিউ ৫০৫০ জেন ১০ ব্যবহার করা হয়েছে এই ডিভাইসে। আইডিয়া ট্যাব প্রো, যোগা ট্যাব প্লাস সহ নতুন রেঞ্জের বেশ কয়েকটি ট্যাবলেটও বাজারজাত হয়েছে। এতে পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ প্রসেসর। এই প্রসঙ্গে লেনোভোর কনজিউমার বিজনেসের ডিরেক্টর কমন চাওলা বলেন, ‘ভারতের বাজার ডিজিটালি দ্রুত উন্নত হচ্ছে। তাই এই প্রজন্মের ছেলেমেয়েদের কথা ভেবে এই ডিভাইসগুলি তৈরি করা হয়েছে। আশা করছি ভারতের বাজারে এগুলি বিপুল জনপ্রিয় হবে।’
সুশ্রী বুটিকে সামার সেল
সামনেই পয়লা বৈশাখ। বাঙালির নতুন পোশাকে সেজে ওঠার দিন। এই সময়টা বঙ্গজীবনে ভারী উল্লেখযোগ্য। কেনাকাটা চলে চৈত্র মাস জুড়ে দোকানে বাজারে লাগে সেলের হাওয়া। আর সেই উপলক্ষ্যেই সল্টলেকের সুশ্রী বুটিকেও শুরু হবে প্রদর্শনী ও সেল। পাবেন নানা রকমের পোশাক। মহিলাদের জন্য রয়েছে শাড়ি, কুর্তি, র্যাপার, টপ, স্কার্ট, পালাজো সহ আরও নানা কিছু। পুরুষদের জন্য পাবেন বিভিন্ন ধরনের পাঞ্জাবি, শার্ট। পোশাকে প্যাচওয়ার্ক, ব্লক প্রিন্ট, হ্যান্ড পেইন্ট করা থাকবে। সুশ্রীর এক্সক্লুসিভ অ্যাপ্লিকের কাজও পাবেন। এছাড়াও পাবেন ব্যাগ, ফোল্ডার, কি-চেন সহ নিত্য ব্যবহারের নানা টুকিটাকি। প্রদর্শনী চলবে আগামী ২৫ থেকে ২৯ মার্চ। সময় বিকেল ৪টে থেকে রাত ৮টা। মন ভরে কেনাকাটা করতে পারবেন ক্রেতারা।
ইমামির হেলদি অ্যান্ড টেস্টি ফর শেফ
হোটেল রেস্তরাঁ ও কেটারিং ব্যবসার জন্য উপযুক্ত রান্নার সামগ্রীর এক নতুন রেঞ্জ নিয়ে হাজির ইমামি অ্যাগ্রো। নাম হেলদি অ্যান্ড টেস্টি ফর শেফ। রান্নার নানা উপকরণ সহ এই রেঞ্জটি পেশাদার কিচেনের জন্য আদর্শ। এইসব জায়গায় রান্নার স্বাদ ও গুণগত মান এক রাখা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এই উপকরণগুলো রান্নার স্বাদ ও গুণ একরকম রাখতে শেফদের সাহায্য করবে। এই রেঞ্জে রয়েছে বিভিন্ন ধরনের তেল, গোটা ও গুঁড়ো মশলা, আটা, সুজি, ময়দা, বেসন, সয়া চাংক ইত্যাদি। এগুলোর বড়ো সাইজের প্যাক পেশাদার রান্নাঘরের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। আপাতত একটা বেসিক রেঞ্জ বাজারজাত করা হলেও ইমামি অ্যাগ্রো এই রেঞ্জটি আরও বাড়িয়ে তুলবে। ভবিষ্যতে এতে যুক্ত হবে বিভিন্ন ধরনের স্যস, রেডি টু ইট ফুড সহ আরও অনেক কিছু।