


চেন্নাই: মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর ২৬ বলে ৩০ নট আউট মন ভরাতে পারেনি সমর্থকদের। এই ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন মাহির বাবা-মা। কিন্তু ধোনিকে একেবারেই নিষ্প্রভ দেখিয়েছে, যা ইন্ধন জোগাচ্ছে অবসরের জল্পনায়। স্বয়ং মাহি অবশ্য এখনই তেমন ভাবছেন না। আগে রেকর্ড করা এক পডকাস্ট প্রকাশ্যে এসেছে রবিবার। তাতে ধোনি বলেছেন, ‘অবসরের কথা ভাবছি না। এখনও আইপিএলের অনেক ম্যাচ বাকি। আর আমি সিদ্ধান্ত নিই, পুরো একটা মরশুম খেলতে পারব কিনা সেদিকে তাকিয়ে। এখন আমার বয়স ৪৩। জুলাইয়ে ৪৪ পূর্ণ হবে। পরের আইপিএলে খেলব কিনা তা ঠিক করতে হাতে দশ মাস সময় থাকবে। আমি নই, আমার শরীরই ঠিক করবে যে পরের মরশুমে খেলব কিনা। এখন অবসর নিয়ে চিন্তার কোনও অবকাশ নেই।’