


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হলদিয়া বন্দরে নভেম্বর মাসে রেকর্ড সংখ্যক পণ্য বোঝাই কন্টেনার পরিবহণ হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষ জানিয়েছে, নভেম্বরে হলদিয়া বন্দরে ২১ হাজার ৬৯১ ‘টিইইউ’ কন্টেনার পরিবহণ করা হয়েছে। গত বছরের নভেম্বর মাসে এটা ছিল ১৫ হাজার ২৩১ টিইইউ। নভেম্বর মাসের নিরিখে কন্টেনার পরিবহণ ৪৮.৯৭ শতাংশ বেড়েছে। বন্দরের পরিচালন ব্যবস্থা ও সমন্বয়ের ফলে এটা সম্ভব হয়েছে। গত জানুয়ারি ও সেপ্টেম্বর মাসের তুলনায় কন্টেনার পরিবহণ বেড়েছে। জানুয়ারি মাসে এই বন্দরে ২০ হাজার ১৫২ টিইইউ এবং সেপ্টেম্বরে ২০ হাজার ৬২৭ টিইইউ সংখ্যক কন্টেনার পরিবহণ হয়েছিল এই বন্দরে। এসএমপির চেয়ারম্যান এটিকে ঐতিহাসিক সাফল্য বলে উল্লেখ করেছেন। বন্দরের কর্মীদের নিরলস পরিশ্রম এই সাফল্যর অন্যতম কারণ বলে চেয়ারম্যান উল্লেখ করেছেন।