


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথমার্ধ, অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের আর্থিক ফলাফল ঘোষণা করল আদানি গ্রিন এনার্জি। সংস্থার তথ্য অনুযায়ী, এই ছয় মাসে বিদ্যুৎ বিক্রি থেকে আয় বেড়ে হয়েছে ৮ হাজার ২৯৯ কোটি টাকা, যা গত অর্থবর্ষের ওই একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেশি। সুদ, কর ও অবচয়ের আগের মুনাফা (ইবিটডা) ৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৫৭ কোটি টাকা। নগদ মুনাফা ৩৫ শতাংশ বেড়ে ৪ হাজার ১৭৬ কোটি টাকায় পৌঁছেছে। এই সময়ে বিদ্যুৎ বিক্রি ৩২ শতাংশ বেড়ে প্রায় ২ হাজার ৫৭৫ কোটি ইউনিট হয়েছে। শুধু দ্বিতীয় ত্রৈমাসিকেই সংস্থাটির আয় ৪৫ শতাংশ বেড়ে ৪ হাজার ১৯ কোটি এবং ইবিটডা ৫১ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৩৫ কোটি টাকা হয়েছে। সংস্থার মোট কার্যকরী পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ ক্ষমতা ২৪ শতাংশ বেড়ে ২০.৮ গিগাওয়াটে পৌঁছেছে। এর মধ্যে গুজরাতের খাভদাতেই যোগ হয়েছে ৪ হাজার ৮৩ মেগাওয়াট। ব্যাটারি স্টোরেজেও বড়ো সাফল্য এসেছে। খাভদায় কার্যকরী ক্ষমতা এখন ৬.৬৩ গিগাওয়াট প্রতি ঘণ্টা, যা দেশের মোট কার্যকরী ব্যাটারি স্টোরেজের ৫০ শতাংশের বেশি এবং তা বিশ্বে বৃহত্তম ইউনিট।