


অভিনেতা রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ মুকেশ খান্না। সদ্য মুক্তি পেয়েছে রণবীর অভিনীত ‘ধুরন্ধর’। বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। বিভিন্ন মহলে প্রশংসিত রণবীরের কাজ। এই আবহে রণবীরকে ‘খুব ভালো অভিনেতা’ বলে সার্টিফিকেট দিলেন মুকেশ। গত বছর রণবীরকে ‘শক্তিমান’ হিসেবে কাস্ট করা নিয়ে একটি গুঞ্জন শোনা গিয়েছিল ইন্ডাস্ট্রিতে। সেই গুজবে জল ঢেলে মুকেশ নিজেই জানিয়েছিলেন রণবীরকে এই চরিত্রে মানাবে না। এই আবহে মুকেশ রণবীরের পারফরম্যান্সের প্রশংসা করায় খুশি অনুরাগীরা। সমাজমাধ্যমে মুকেশ বলেছেন, ‘আপনারা বলতেই পারেন, আমি ওকে শক্তিমান করতে দিইনি। সত্যি হয়তো আমি সেটা করেছি। তবে ও একজন অত্যন্ত ভালো অভিনেতা। এই ছবিতে ওর এনার্জি দেখার মতো। ও যেভাবে চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছিল, তা প্রশংসনীয়।’ রণবীরের পাশাপাশি পরিচালক আদিত্য ধরের প্রশংসাও করেছেন মুকেশ।