


• জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘তুমি আছো তাই’। সদ্য মুক্তি পেয়েছে এই সিরিয়ালের টিজার। সূত্রের খবর, এই ধারাবাহিকে জুটি বাঁধছেন অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায় ও অভিনেত্রী সপ্তশ্রী নন্দ। এর আগে ‘রাঙামতি তিরন্দাজ’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল নীলাঙ্কুরের অভিনয়। পাশাপাশি ‘ঘূর্ণি’ সিরিয়ালে মুখ্য চরিত্রে কাজ করেছিলেন সপ্তশ্রী। পর্দায় দু’জনের রসায়ন কতখানি সাড়া ফেলে, তার অপেক্ষায় অনুরাগীরা।