


• মীনা কুমারীর উপর নজরদারির জন্য গুপ্তচর নিয়োগ করেছিলেন তাঁর স্বামী কমল আমরোহি। সেই গুপ্তচর তথা কমলের সহকারী মীনাকে চড়ও মারেন! গুলজারের সঙ্গে মীনার প্রেমের সম্পর্ক নিয়ে তীব্র সন্দেহ করতেন কমল। তাঁর কড়া নির্দেশ ছিল, কোনো পুরুষ যেন মীনার মেকআপ রুমে ঢুকতে না পারেন। সেই সময়, গুলজারের সঙ্গে মীনার প্রেমের গুঞ্জন আলোড়ন ফেলেছিল। একদিন মীনার মেকআপ রুমে ঢুকেছিলেন গুলজার। তা দেখে রেগে গিয়ে কমলের সহকারী চড় মারেন মীনাকে। শোনা কথা, এই ঘটনা মীনা ও কমলের বিচ্ছেদ ত্বরান্বিত করে।