


ঢাকা: এবার লন্ডনের হাসপাতালে চিকিৎসা হবে অসুস্থ বিএনপি নেত্রী খালেদা জিয়ার। সব ঠিক থাকলে বৃহস্পতিবার মাঝরাত বা শুক্রবার ভোরে তাঁকে নিয়ে রওনা দেবে একটি এয়ার অ্যাম্বুলেন্স। আর এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে, খালেদার পুত্রবধূ তথা চিকিৎসক জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসতে পারেন। খালেদার এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন তিনি। এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন খালেদার আর এক পুত্রবধূ শামিলা রহমানও। গত ২৩ নভেম্বর হাসপাতালে ভরতি হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। পরিস্থিতি অবনতি হওয়ায় তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শুক্রবার ভোরের মধ্যে খালেদাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন যাত্রা করবে। আকাশপথে চিকিৎসায় যাতে ত্রুটি না থাকে সেবিষয়টিও নজরে রাখা হচ্ছে।