


হায়দরাবাদ: হায়দরাবাদে একটি রেস্তরাঁয় নিয়মমাফিক তল্লাশিতে গিয়ে চক্ষু চড়ক গাছ আধিকারিকদের। হদিশ মিলল দেশজুড়ে করফাঁকি চক্রের। জানা গিয়েছে, সব মিলিয়ে প্রায় ৭০ হাজার কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, বহু রেস্তরাঁ বিশেষ ধরনের বিলিং সফটওয়্যার ব্যবহার করে। এর মাধ্যমে আসল আয় কম দেখাচ্ছিল ওই রেস্তরাঁগুলি। গ্রাহকদের দেওয়া পেমেন্ট বিলিং সিস্টেম থেকে মুছে ফেলা বা পরিবর্তন করা হত। কম আয় দেখিয়ে সরকারকে কম কর দিত ওই রেস্তরাঁগুলি। সবচেয়ে বেশি করফাঁকি দেওয়ার ঘটনা সামনে এসেছে কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ুতে। আধিকারিকরা জানিয়েছেন, রেস্তরাঁ মালিকরা কেবল নগদে প্রাপ্ত বিলগুলি মুছে নিতেন। কারণ নগদে লেনদেন ট্র্যাক করা মুশকিল। কেউ কেউ আবার পুরো দিনের বা মাসের বিলই মুছে দিতেন। এই তদন্তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হয়েছে। বহু রেস্তরাঁর তথ্য বিশ্লেষণ করা হয়েছে এআইয়ের মাধ্যমে।