


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম তিন মাসে পাওয়ার গ্রিডের নিজস্ব ব্যবসা থেকে কর পরবর্তী মুনাফা দাঁড়াল ৩ হাজার ৬৫৩ কোটি টাকা। গত বছর একই সময়ের নিরিখে মুনাফা বৃদ্ধির হার সাত শতাংশ। রাষ্ট্রায়ত্ত সংস্থাটির ওই তিন মাসে নিজস্ব ব্যবসা থেকে মোট আয় দাঁড়িয়েছে ১১ হাজার ২৫৭ কোটি টাকা। তাদের আয় দাঁড়িয়েছে ১১ হাজার ৪৪৪ কোটি টাকা। সংস্থাটি মূলধনী খাতে খরচ করেছে ৬ হাজার ৯৮১ কোটি টাকা। পাওয়ার গ্রিডের সামগ্রিক স্থায়ী সম্পদের পরিমাণ ৩০ জুন পর্যন্ত সময়ে ২ লক্ষ ৯২ হাজার ৪৪৬ কোটি টাকায় পৌঁছেছে।