মুর্শিদাবাদের নওদায় আফতাব শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার। বিস্তারিত পড়ুন।
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৫
মুর্শিদাবাদের নওদা থেকে এক আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আফতাব শেখ। তার বাড়ি নওদা থানার পাটিকাবাড়ি এলাকায়। নওদার ওসি বিশ্বজিৎ ঘোষাল বলেন, ধৃতের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।