


জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ সাংবাদিক বৈঠকে জানান, বোলপুরে বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লা খুনের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম শেখ আনারুল ও দীপঙ্কর রায়। তবে মূল শুটারদের এখনও গ্রেপ্তার করা যায়নি। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। প্রাথমিক তদন্তে এই খুনের নেপথ্যে জমি সংক্রান্ত বিবাদ থাকতে পারে বলে মনে করছে পুলিশ। তবে খুনের প্রকৃত কারণ সহ ঘটনার বাকি দিকগুলি তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছেন তিনি।