


ইসলামাবাদ: পাকিস্তানের হিংসাবিধ্বস্ত বালুচিস্তান প্রদেশের একটি পুলিশ ফাঁড়িতে ভয়াবহ হামলা। সোমবার গভীর রাতে জিয়ারত জেলায় এই হামলায় নিহত অন্তত ৯ জন পুলিশকর্মী। তাঁদের মধ্যে দু’জন অফিসার। এদিন রাতে মাঙ্গি ড্যাম এলাকার ফাঁড়িতে অতর্কিত হামলা চালায় সশস্ত্র বিদ্রোহীরা। পুলিশ কর্মীরা পালটা জবাব চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে হামলাকারীরা ফাঁড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ঘটনায় পাঁচজন পুলিশকর্মী নিখোঁজ। তাঁদের উদ্ধারে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন জিয়ারতের ডেপুটি পুলিশ কমিশনার কুদ্দুস আচাকজাই। এদিকে এই হামলার পর বড়সড় অভিযানে নামে সন্ত্রাসদমন বাহিনী।