


নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ‘ওয়াক ইন ইন্টাভিউ’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। স্টোর কিপার, গ্রেড-৪ স্টাফ এবং ডুল্পিকেটিং মেশিন অপারেটর সহ কয়েকটি পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে। লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের একাংশের দাবি, ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কাদের চাকরি দেওয়া হয়, তা সকলের আগেই জানা। বিশ্ববিদ্যালয়ে যেকোনো নিয়োগ লিখিত পরীক্ষার মাধ্যমে হওয়া উচিত। শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হলে প্রভাবশালীদের ঘনিষ্ঠরাই চাকরি পান। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে লিখিত অভিযোগ হয়।