


নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ভাষা শহিদদের স্মরণে পশ্চিমবঙ্গ ভাষা দিবস পালন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। আজ, ২০ সেপ্টেম্বর সংগঠনের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন কলেজে দিনটি পালন করা হয়। রবিবার মানিকপাড়া এবিভিপি নগর ইউনিটের পক্ষ থেকে ভাষা আন্দোলনের শহিদ রাজেশ সরকার ও তাপস বর্মনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
সংগঠনের ঝাড়গ্রাম বিভাগ সংযোজক বাপি দাস বলেন, ২০১৮ সাল থেকে সংগঠনের পক্ষ থেকে ২০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ ভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। তাঁর দাবি, ঝাড়গ্রামের পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন কলেজেও এদিন ভাষা শহিদদের স্মরণ করেন সংগঠনের সদস্যরা।