


• পান মশলার বিজ্ঞাপনে অভিনয় করার জন্য নোটিস পেয়েছিলেন অজয় দেবগন। মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) সেই নোটিসের বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হলেন অভিনেতা। নোটিসকে চ্যালেঞ্জ জানিয়েই এই পদক্ষেপ অজয়ের। আগামী ৪ নভেম্বর এ মামলার শুনানি হবে। উল্লেখ্য, একটি পান মশলার বিজ্ঞাপনকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন অজয়। সেই বিজ্ঞাপনে শাহরুখ খান ও টাইগার শ্রফকেও দেখা গিয়েছিল। তাঁদের দু’জনকেও নোটিস পাঠানো হয়। এদিকে, অজয় অভিনীত ‘দৃশ্যম ৩’ ভালো ব্যবসা করেছে বক্স অফিসে। ৩০০ কোটি টাকার উপরে ব্যবসা করেছে এই ছবিটি।