দক্ষিণবঙ্গে চার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা
পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া। বিস্তারিত পড়ুন।
২ নভেম্বর, ২০২৬ ১৩:০৬
আগামী কয়েক ঘণ্টার মধ্যে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে দমকা ঝোড়া হাওয়া।