


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি দিয়ে তৈরি পোস্টার প্রদর্শনের জন্য অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের। আনন্দপুর, সোনারপুর, বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতৃত্ব। পাশাপাশি বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও একটি অভিযোগ দায়ের হয়েছে। অবিলম্বে তাঁকে গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে। গত শুক্রবার ধর্মতলায় ছাত্র আন্দোলন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি তিনি প্রদর্শন করেছেন বলে অভিযোগ। শ্রীলেখা অবশ্য জানিয়েছেন, পোস্টারের বিষয়বস্তু তিনি দেখতে পাননি। ওই পোস্টারে প্রধানমন্ত্রীর ছবি ছিল, তিনি লক্ষ করেননি।