


বক্স অফিসে ঝড় তুলেছে ‘হনুমান অংশ’। স্বল্প বাজেটে তৈরি এই ছবির সিক্যুয়েল আসতে চলেছে। সম্প্রতি এই ঘোষণা করেছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, নিম করোলি বাবার জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে নাকি ক্যামিও করতে পারেন অনুষ্কা শর্মা। কেবল তাই-ই নয়, বড়োপর্দায় দেখা যেতে পারে বিরাট কোহলিকেও। নিম করোলি বাবার ভক্ত হিসাবে পরিচিত তাঁরা। সেই চরিত্রেই ছবিতে তাঁদের দেখা যাবে দম্পতিকে। ছবির প্রযোজক নম্রতা সিং সম্প্রতি জানিয়েছেন, ‘আমরা ইতিমধ্যে পরিচিত কয়েকজন মুখের সঙ্গে আলোচনা করেছি। তাঁদের প্রস্তাব দিয়েছি।’ উল্লেখ্য, ২ কোটি টাকা দিয়ে তৈরি এই সিনেমা ইতিমধ্যে বক্স অফিসে প্রায় ১৫০ কোটি ব্যবসা করেছে।