


• নেটফ্লিক্সে কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘দ্য রয়ালস’ দর্শকের বড় অংশের ভালো লেগেছে। ইতিমধ্যেই দ্বিতীয় সিজনের ঘোষণাও করেছেন নির্মাতারা। সেই আনন্দ সেলিব্রেট করতে সম্প্রতি একটি পার্টিতে একত্রিত হয়েছিলেন কলাকুশলীরা। কিন্তু সকলের চোখ ছিল একজনের দিকেই। জানেন তিনি কে? অভিনেত্রী ভূমি পেডনেকর নাকি সেই পার্টির কেন্দ্রবিন্দু ছিলেন। তার কারণ? ভূমির পরনে ছিল দু’লক্ষ টাকা মূল্যের পোশাক! শুধু তাই নয়। ভূমি যে জুতো পরেছিলেন, তার মূল্য নাকি দশ হাজার টাকা। তাঁর এই ‘রয়াল’ সাজগোজ এখন বি-টাউনের আলোচনার কেন্দ্রে। পর্দার পিছনে কেরিয়ার শুরু করেছিলেন ভূমি। সেখান থেকে হঠাৎই এসেছিল অভিনয়ের সুযোগ। প্রথম ছবি ‘দম লাগাকে হাইসা’র মাধ্যমে ভূমির অভিনয়ের জার্নি শুরু হয়েছিল। ওজন কমিয়ে নায়িকা এখন একেবারে বদলে ফেলেছেন নিজেকে। একাধিক প্রজেক্টে নিজের অভিনয় সত্তার প্রমাণ দিয়েছেন। তাঁর ফ্যাশন সেন্স বদলেছে। সেকারণেই তিনি এখন ইন্ডাস্ট্রির আলোচনায় রয়েছেন।