


• প্রভাস অভিনীত ‘স্পিরিট’ ছবিতে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। তবে তা হচ্ছে না বলেই জল্পনা বলিপাড়ায়। শোনা যাচ্ছে, ক্যাটরিনার ছবিতে কাজ করার যে খবরটি রটেছিল, তা সম্পূর্ণ ভুয়ো। সম্প্রতি ঘনিষ্ঠ সূত্র মারফৎ তা নিশ্চিত করেছেন নির্মাতারা। এই সিনেমায় প্রভাসের বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। এর আগে দীপিকা পাড়ুকোনের কাজ করার কথা ছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে। তবে আটঘণ্টা কাজের দাবি ও পারিশ্রমিক বৃদ্ধির দাবি তুলে ছবি থেকে সরে আসেন দীপিকা। তা ঘিরে বিস্তর জলঘোলাও হয়েছিল ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি শোনা যায়, ছবিতে একটি বিশেষ চরিত্রের প্রস্তাব গিয়েছে ক্যাটরিনার কাছে। এর মাধ্যমেই নাকি তিনি দীর্ঘদিন পর কাজে ফিরবেন। যদিও তা হচ্ছে না।