


বাকু: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে স্বপ্নের শুরু ভারতের। ২৪ ঘণ্টা আগেই লাওসকে ৪-২ গোলে বশ মানিয়েছিল বিবিয়ানো ফার্নান্ডেজের দল। রবিবার প্রথম ম্যাচে শক্তিশালী ক্যামেরুনকেও ২-১ ব্যবধানে হারাল তারা। ম্যাচের শুরুতে ফারেই নাগবোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু মহম্মদ সুহেল খানের আত্মঘাতী গোলে সমতা ফেরায় ক্যামেরুন। শেষপর্যন্ত লালরেমরুয়াফেলার লক্ষ্যভেদে জয় ছিনিয়ে নেয় বিবিয়ানো ব্রিগেড।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী একই দিনে দ্বিতীয় ম্যাচ খেলতে হয় ভারতকে। বিকেলে গ্রানাডার বিরুদ্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেও ৩-৩ গোলে ড্র হয় ম্যাচ। অতিরিক্ত আত্মবিশ্বাসকেই দুষছেন কোচ বিবিয়ানো। ভারতের পক্ষে গোল করেন ম্যাকডোনিস, লালমিনগ্রোপুইয়া ও রণদেব আহেইবাম। বাকি দুই ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাহরিন ও সেনেগাল।