


নয়াদিল্লি: ভারতে চালু হল বিএসএনএলের দেশিয় প্রযুক্তির ৪জি পরিষেবা। শনিবার এই প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) রজত জয়ন্তী উপলক্ষ্যে দেশজুড়ে ৯৭,৫০০ ফোরজি টাওয়ার চালু করলেন প্রধানমন্ত্রী। প্রায় ৩৭ হাজার কোটি টাকা ব্যায়ে ‘স্বদেশি’ প্রযুক্তিতে তৈরি হয়েছে এই মোবাইল টাওয়ারগুলি। এর ফলে স্বদেশি টেলিকম সরঞ্জাম ক্ষেত্রে ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, চীনের মতো দেশগুলির সঙ্গে একই তালিকায় এল ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, ‘ভারতের তৈরি এই ৪জি প্রযুক্তি ক্লাউড নির্ভর। ভবিষ্যতে ৫জিতে আপগ্রেড করতেও অসুবিধা হবে না।’