


ছত্তিশগড়ের পাহাড় হংসওয়াহি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। মৃত্যু হল ৫ জন যাত্রীর। জখম আরও ১৫ জন। জানা গিয়েছে, ৩০ জন যাত্রী নিয়ে ওই বাসটি মান্দারগড় থেকে কেলহারির দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পরই অকুস্থলে আসে উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কেলহারির একটি হাসপাতালে। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।