


নয়াদিল্লি: অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারির আরজি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বৃহস্পতিবার এব্যাপারে কেন্দ্রীয় সরকারের জবাব চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। ‘জাস্ট রাইটস ফর চিলড্রেন অ্যালায়েন্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সুপ্রিম কোর্টে এই মামলাটি দায়ের করে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানি চলাকালীন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি, আইন এবং শ্রম মন্ত্রককের কাছে এব্যাপারে জবাব চেয়ে নোটিস পাঠিয়েছে। সংস্থার আইনজীবী এইচএস ফুলকা যুক্তি দেন, আইনগত বাধা না থাকায় ভারতে ১৮ বছরের কম বয়সিরা সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারে। তার জেরে শিশু ও কিশোর-কিশোরীরা অনলাইন গ্রুমিং, যৌন নির্যাতন, পাচার চক্র সহ বিভিন্ন প্রতারণার ফাঁদে পড়তে হচ্ছে।