


• পরিচালক এস এস রাজামৌলির বিরুদ্ধে মামলা দায়ের হল হায়দরাবাদের সারুরনগর থানায়। গত শনিবার ‘বারাণসী’ ছবির টাইটেল ও টিজার লঞ্চের অনুষ্ঠানে পরিচালক এক বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। ভগবান হনুমানকে নিয়ে করা মন্তব্যের জেরেই এবার বিপাকে পড়লেন পরিচালক। একটি সংগঠনের তরফে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হল। অভিযোগে বলা হয়েছে, রাজামৌলির বক্তব্য হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে ওই সংগঠনের তরফে। উল্লেখ্য, ‘বারাণসী’ ছবি ঘিরে দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে উঠেছে। ২০২৭ সালে মুক্তি পাবে ছবিটি। আগে জানা গিয়েছিল, ছবির নাম ‘গ্লোবট্রটার’। তবে গত শনিবার নির্মাতাদের তরফে স্পষ্ট করা হয়েছে, ছবির নাম হচ্ছে ‘বারাণসী’। ছবিতে মহেশবাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারনের অভিনয় দেখা যাবে।