


নয়াদিল্লি: দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তার আঁচ পড়ল মোদি- মন্ত্রিসভাতেও। জানা গিয়েছে, এবার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার আগে মন্ত্রীদের করোনা পরীক্ষা করাতে হবে। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন। সমস্ত অতিথিকে আরটি-পিসিআর পরীক্ষা করতে বলা হয়েছে। এখানেই শেষ নয়, আগামী দিনে মোদি যে সমস্ত সভা করবেন, সেখানে মঞ্চে উপস্থিত প্রত্যেকের করোনা টেস্ট বাধ্যতামূলক। উল্লেখ্য, বিগত কয়েকদিনে দেশের কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ১২১। কেরালায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তালিকায় তার পরেই রয়েছে গুজরাত ও দিল্লি।