


নয়াদিল্লি: গত দু’বছরে সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনা প্রায় দু’গুণ বেড়েছে। শুক্রবার লোকসভায় তথ্য-প্রযুক্তি মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী জিতিন প্রসাদ জানিয়েছেন, ২০২৩ সালে সাইবার জালিয়াতির ঘটনা ১১ লক্ষ ৪৬ হাজার ছিল, তা ২০২৪ সালে বেড়ে দাঁড়ায় ১৮ লক্ষ ৭৩ হাজার। ২০২৫ সালে আরও বেড়ে হয়, ২৪ লক্ষ ২৮ হাজার।