


নয়াদিল্লি: ওমান উপকূলে বাণিজ্যিক তেলবাহী ভারতীয় জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় এখনও নিখোঁজ ৩ ভারতীয়। বুধবার সেই ঘটনার কড়া নিন্দা করে মার্কিন দূত (চার্জ দ্য’অ্যাফেয়ার্স) জেসন মিকসকে তলব করল বিদেশ মন্ত্রক। ওই জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর মোট ২৪ জনের মধ্যে ২১ জনকে উদ্ধার করা গিয়েছে। এখনও তিনজন নিখোঁজ। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে আমেরিকা। তারা জানিয়েছে, হরমুজে নৌ-অবরোধ উপেক্ষা করে ভারতীয় জাহাজটি ইরানের দিকে এগচ্ছিল। তাই হামলা চালানো হয়।