


ক্রাইস্টচার্চ: শনিবার খেলা শেষে ধ্রুব জুরেলের স্কোর ছিল ৯৯। রবিবার সকালেই শতরান পূর্ণ করলেন ভারতীয় এ দলের অধিনায়ক। শেষ পর্যন্ত ১১টি চার ও ৩টি ছক্কা সহ ১৭১ বলে ১০৫ রানের ইনিংস উপহার দেন জুরেল। এছাড়া শেষ দিকে আকাশদীপও মূল্যবান ৬৮ রান করেন। সেই সুবাদে দ্বিতীয় বেসরকারি টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় এ দলের সংগ্রহ ৩৪৬। জবাবে দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ড এ দল তুলেছে ৩ উইকেটে ২১৮। ক্রিজে আছেন ম্যাথু বোয়লে (ব্যাটিং ১০৭) ও ডিন ফক্সক্রফট (ব্যাটিং ৮০)। এখনও ১২৮ রানে পিছিয়ে কিউয়িরা। এদিকে, রবিবার ম্যাচ চলাকালীন স্কুটার নিয়ে এক ব্যাক্তি মাঠে ঢুকে পড়ায় খেলা বন্ধ রাখতে হয়।