


• কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় আগামী ১৭ ডিসেম্বর শুরু হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। সোমবার হাওড়ার সাঁতরাগাছিতে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এ বছর ফিল্ম ফেস্টিভ্যালের থিম কান্ট্রি আয়ারল্যান্ড। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, চলচ্চিত্র উৎসব শেষ হলেই প্রবাসী ভারতীয়দের নিয়ে কলকাতায় একটি বিশেষ সম্মেলন আয়োজিত হবে। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও কলকাতায় চারদিন ব্যাপী ওয়ার্ল্ড এনার্জি উইক আয়োজিত হবে ২৭শে জানুয়ারি থেকে।