


• বিচ্ছেদ জল্পনাকে আরও উসকে দিয়ে একাই বেড়াতে গেলেন অভিনেত্রী তৃণা সাহা। শ্যুটিংয়ে কয়েকদিনের বিরতি। তার মধ্যেই পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছেন তিনি। কিন্তু একা। তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টে স্পষ্ট ভাবে ‘সোলো ট্রাভেল’ লিখে দিয়েছেন। স্বামী তথা অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে দাম্পত্য বিচ্ছেদ নিয়ে জল্পনা ইন্ডাস্ট্রিতে নতুন নয়। শোনা যায়, কয়েক মাস আগে থেকেই তাঁরা আলাদা থাকছেন। এমনকি এক পার্টিতে দু’জনে উপস্থিত থাকলেও একে অপরকে এড়িয়ে গিয়েছেন। সেই জল্পনায় কেউ আনুষ্ঠানিকভাবে সিলমোহর দেননি। কিন্তু তৃণার একা বেড়াতে যাওয়া তাঁদের দাম্পত্য বিচ্ছেদের জল্পনাকে আরও জোরালো করল। বেড়াতে যাওয়ার নানা ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সবসময় নিজের দিকের গল্পটা সকলকে বলতে হবে, তা নয়। সময়ই উত্তর দেবে।’