


• বিতর্কের মুখে রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। সদ্য ‘কফি উইথ করণ’ সিজন ৯-এ উপস্থিত ছিলেন তারকা দম্পতি। সেখানে রশ্মিকা জানিয়েছিলেন, প্রেমপর্বে একাধিকবার বিজয়কে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিনেত্রী। তবে বিজয় সম্পর্কের বিষয়ে নিশ্চিত না হয়ে বিয়ে করতে রাজি হননি। এর জেরেই ট্রোলের মুখে পড়েছেন অভিনেতা। স্ত্রীকে অসম্মান করেছেন বলে সমালোচনা করা হচ্ছে তাঁকে। এবার এই সমালোচনার জবাব দিলেন রশ্মিকা। সোমবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমি বিজয়কে হাজারবার বিয়ের প্রস্তাব দিতে পারি। ১০০ তো কিছুই নয়। যে কোনো সম্পর্ক এক মুহূর্তে শুরু হতে পারে না। বিশ্বাস, ভরসার উপর সম্পর্কের ভিত্তিপ্রস্তর গড়ে ওঠে। তাই সময় নেওয়াটাই তো উচিত।’ জবাব দিয়েছেন বিজয়ও। তাঁর কথায়, ‘আমরা সুখী দম্পতি। তাই এত সমালোচনা করেও কোনো লাভ নেই।’ উল্লেখ্য, লাগাতার সমালোচনার মুখে পড়ে সোমবার হায়দরাবাদ সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ হয়েছেন দুই তারকা।