


বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল পাঁচ বছরের এক শিশুর। আজ, শুক্রবার বিকালে ঘটনাটি ঘটে সাত্তোর পঞ্চায়েতের পাড়ুই থানার অন্তর্গত মহুলারা গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম শেখ আরিফ (৫)। তার বাড়ি মহুলারা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহুলারা গ্রামের বাসিন্দা শেখ হায়দার। তিন ছেলে ও স্ত্রী নিয়ে তাঁর সংসার। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালের দিকে শিশুটি কোনোভাবে বাড়িতেই খোলা একটি তারে হাত দিয়ে দেয়। আর তাতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় শিশুটির। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পাড়ুই থানার পুলিশ পৌঁছলে এলাকায় উত্তেজনা ছড়ায়। রাতের দিকে শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।