


আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। জারি হলুদ সতর্কতা।