


নয়াদিল্লি: ২০২৫-২৬ অথবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশ। আর নর্মাল বা সামগ্রিক জিডিপি বৃদ্ধি হার দাঁড়িয়েছে ৮.৯ শতাংশ। ২০২৫-২৬ অথবর্ষের দ্বিতীয় পূর্বাভাসের সঙ্গেই এই তথ্য প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, পরিসংখ্যানগতভাবে বড়ো বদলও এনেছে কেন্দ্র। পরিসংখ্যান ও পরিকল্পনা বাস্তবায়ন মন্ত্রক জিডিপি সংক্রান্ত হিসাবের নয়া ভিত্তিবর্ষ চালু করেছে। ২০১১-১২ সালের পরিবর্তে ২০২২-২৩-কে বেস ইয়ার করা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, ২০২৬ পূর্ণ অর্থবর্ষে ৭.৬ শতাংশ হারে জিডিপি বৃদ্ধি পেতে পারে। ২০২৫ সালে তা ছিল ৭.১ শতাংশ। ২৬-অর্থবর্ষে রিয়েল জিডিপির পরিমাণ হতে পারে ৩২২.৫৮ লক্ষ কোটি টাকা।